যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০১

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ম্যাসাসুসেটস অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যের মিডলসেক্স কাউন্টিতে ২০ বছরের এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে তার কোনও ভ্রমণ রেকর্ড নেই।

জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ম্যাসাসুসেটসে এখন পর্যন্ত ৩৪ জনের শরীরে করোনার ব্রিটিশ স্ট্রেইন শনাক্ত হয়েছে। তবে এই প্রথমবারের মতো সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললো।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটি এন৫০১ওয়াই নামক একটি মিউটেশন বহন করেছে যা এটিকে আরও সংক্রামক করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরিতে আগের চেয়ে কম সংবেদনশীল।

উল্লেখ্য, সার্স কোভ-২ ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট করোনার ব্রিটিশ স্ট্রেইনের চেয়েও বেশি সংক্রামক বলে মনে করছেন বিজ্ঞানীরা। খুব দ্রুত বিভাজিত হওয়ার ক্ষমতা আছে এটির। জিনগত বদল বা জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন স্ট্রেইন অধিক সংক্রামক। স্পাইক প্রোটিনের আকারই বদলে দিয়েছে এটি। দ্রুত দেহকোষের রিপেসটর প্রোটিনগুলোকে চিহ্নিত করে ফেলতে পারে। তখন আর শুধু ফুসফুস নয়, শরীরে নানা অঙ্গেই সংক্রমণ ছড়াতে পারে খুব দ্রুত। সূত্র: সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম