১৩০ কোটি ডলার চুরির দায়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ৩ উ. কোরীয়

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪১
image

সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গ্রেফতার না থাকা এই তিন উত্তর কোরীয় নাগরিককে ক্ষতিকর ক্রিপ্টোকারেন্সি কর্মসূচি চালানোর অভিযোগও আনা হয়েছে। এছাড়া অর্থ পাচারে অভিযুক্ত হয়েছে এক কানাডীয়-মার্কিন নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালে ওয়ান্না ক্রাই সাইবার হামলার অংশ নেওয়ায় এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বিশ্ব জুড়ে চালানো ওই হামলায় বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় পর্যায়ে আক্রান্ত হয়।

অভিযোগ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেছেন, উত্তর কোরিয়া পতাকা নিয়ে একটি অপরাধী সিন্ডিকেটে পরিণত হয়েছে। অভিযুক্তদের একজন পার্ক জিন হাইয়োক দুই বছর আগে ২০১৪ সালে সনি এন্টারটেইনমেন্ট পিকাচারস হ্যাকিংয়ে অভিযুক্ত হয়েছিলেন। আর এবারে তার সঙ্গে জন চ্যাং হাইয়োক এবং কিম ইলকে অপরাধের ষড়যন্ত্র, নেটওয়ার্ক এবং ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকন্নাইসান্স জেনারেল ব্যুরোর সঙ্গে কাজ করে। সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, ‘বন্দুকের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করে বস্তা ভর্তি টাকার বদলে ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল ওয়ালেট চুরি করা উত্তর কোরিয়ার ক্রীড়নকরা বিশ্বের শীর্ষ স্থানীয় ব্যাংক ডাকাত।’

ধারণা করা হচ্ছে অভিযুক্ত তিন জনই উত্তর কোরিয়ায় অবস্থান করছে। তবে অভিযোগের মুখোমুখি হতে তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক