হোয়াইট হাউজ ত্যাগের পর প্রথম জনসমক্ষে আসছেন ট্রাম্প

`

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৮

হোয়াইট হাউজ ত্যাগের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সূত্রের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও একই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে পেন্স ওই আমন্ত্রণ গ্রহণে রাজি হননি। তবে সূত্র জানিয়েছে, আয়োজকরা এখন আশাবাদী যে, অনুষ্ঠানটিতে অংশগ্রহণের ব্যাপারে শেষ পর্যন্ত পেন্সের মনোভাব পরিবর্তন হতে পারে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাবাদর্শের মূল নেতা হিসেবে এখনও স্বীকৃত। প্রেসিডেন্ট হিসেবে চার বছরে যে রাজনীতি তিনি করেছেন এবং তার জেরে আমেরিকায় যে অস্থির অবস্থা তৈরি হয়েছে, তাতে স্বভাবতই তার জনপ্রিয়তা কমেছে। কিন্তু কার্যত যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিতে এখনও পর্যন্ত ট্রাম্পের কোনও বিকল্প দেখা যাচ্ছে না।

রক্ষণশীল রাজনীতি ও রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে কথা বলার পাশাপাশি ট্রাম্প এই সভায় অভিবাসন নিয়েও কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসনের মধ্য দিয়েই গড়ে উঠেছে আজকের আমেরিকা। বিশ্বের কাছে শক্তিশালী হয়ে ওঠার জন্য দেশটিতে অভিবাসীদের অবদানকে বড় করে দেখা হয়। তবে বরাবরই অভিবাসনবিদ্বেষী ট্রাম্প। তার সময়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু হয়েছিল। সূত্র: সিএনএন, জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম