ট্রাম্পকে ইতিহাসের অন্যতম মহান প্রেসিডেন্টের স্বীকৃতি

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২১, ১৩:৪৩আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৩:৪৩
image

ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি। প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা অর্জন করেছেন, তা জো বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্জন করতে পারেননি। ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা মোকাবিলা, টিকা বিতরণ, মহামারির সময় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রাম্পের ভূমিকার বিষয়টি তাকে দেওয়া সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থান করছেন ট্রাম্প। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নেতারা স্থানীয় সময় গতকাল শনিবার রাতে সেখানে পৌঁছান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালাবামা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নির্বাহী কমিটির নেতা পেরি হুপার জুনিয়র জানিয়েছেন, দলের অঙ্গরাজ্য কমিটির প্রস্তাবের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মহৎ সব কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে।

২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিভিন্ন পর্যায়ে কাজ করেন পেরি হুপার। তিনি সাক্ষাৎকারে দাবি করেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যা করেছেন, আমেরিকার ২৪৫ বছরের ইতিহাসে কোনও নেতা তা করতে পারেননি। পেরি হুপার আরও বলেন, রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কেউ মনে করেননি যে তার চেয়ে ভালো কাজ কেউ করতে পেরেছেন। কিন্তু এখন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম এলে পেরি হুপারের মনে হয়, তার মতো কোনও প্রেসিডেন্ট আমেরিকা কখনো পায়নি।

পেরি হুপারের মতে ট্রাম্প কেবল অ্যালাবামা অঙ্গরাজ্যের কথাই বলছেন না, আমেরিকার যে সাত কোটি মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাদের মনের কথা বলছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম