মেক্সিকো ও কানাডাকে টিকা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২১, ১৩:১৭আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৩:১৭
image

নিজেদের অব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৪০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা মেক্সিকো ও কানাডাকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন মেক্সিকোকে ২৫ লাখ এবং কানাডাকে দেওয়া হবে ১৫ ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে। তবে এই পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসের তিনটি টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এগুলো হলো— ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন এখনও দেয়নি এফডিএ। তবে এই টিকার বেশ কিছু পরিমাণ ডোজ মজুত করেছে দেশটি। অব্যবহৃত এসব টিকা অন্যান্য দেশকে দিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর চাপ বাড়ছে।

মেক্সিকো ও কানাডাকে ঋণ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দেবে যুক্তরাষ্ট্র। শর্ত থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে একই পরিমাণ টিকা দিয়ে এই ঋণ পরিশোধ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘এটা এখনও চূড়ান্ত হয়নি কিন্তু আমাদের লক্ষ্য এটাই। প্রতিবেশিদের জন্য টিকা নিশ্চিত করা গেলে ভাইরাস রোধ করা যাবে...মহামারি অবসানে এটা গুরুত্বপূর্ণ।’

ইতোমধ্যে আরও বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের কাছে টিকার ডোজ চেয়েছে, কিন্তু আপাতত মেক্সিকো ও কানাডা ছাড়া আর কাউকে তা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। জেন সাকি বলেন, আমরা বেশ কয়েকটি দেশ থেকে আবেদন পেয়েছি আর অবশ্যই এই আলোচনা চালিয়ে যাবো।’ মেক্সিকো ও কানাডাকে কেন বেছে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা প্রতিবেশি, আমাদের সহযোগী।’

চুক্তি অনুযায়ী আগামী এপ্রিল নাগাদ তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা যুক্তরাষ্ট্রকে সরবরাহ করার কথা রয়েছে। এই মূহুর্তে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের সংগ্রহে রয়েছে ৭০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম