যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ০৯:০৩আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৯:০৩

যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় ২২ মার্চ সোমবার বিকালে কলোরাডো অঙ্গরাজ্যের বৌলডার শহরের ওই মার্কেটটিতে এ হামলা চালানো হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে কিং সোপার্স সুপারমার্কেট নামের ওই মার্কেটটিতে হামলা চালানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আকস্মিকভাবে মার্কেটে ঢুকেই রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে সন্দেহভাজন হামলাকারী।

গ্রেফতারের সময় খালি গায়ে থাকা সন্দেহভাজন হামলাকারীর হাতে-পায়ে রক্তের দাগ ছিল। বৌলডার শহরের পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজনকে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জনসাধারণের জন্য আরও কোনও ভয় বা হুমকির কারণ নেই।

বৌলডার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ডঘের্টি বলেন, এটি একটি বেদনাদায়ক ঘটনা। পরিস্থিতি সামাল দিতে আমরা স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সহায়তা পেয়েছি।

এখনও পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে এরইমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সূত্র: সিএনএন, এবিসি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম