ফেডারেল বিচারক পদে প্রথম কোনও মুসলিমকে মনোনয়ন দিলেন বাইডেন

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১৫:৩০আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৫:৩০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেল বিচারক হিসেবে একজন মুসলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহিদ কোরাইশি (৪৫) নামের পাকিস্তানি বংশোদ্ভূত ওই ব্যক্তি বর্তমানে নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কর্মরত রয়েছেন। ৩০ মার্চ মঙ্গলবার এই মনোনয়ন দেন বাইডেন।

এদিন ফেডারেল বিচারক পদে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারীকেও মনোনয়ন দেন বাইডেন। তাদের সবার মনোনয়ন এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, এই মনোনয়ন সামগ্রিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করছে, যা আমাদের জাতিকে আরও শক্তিশালী করে তুলবে। মনোনয়নপ্রাপ্তদের প্রত্যেকেই আমাদের সংবিধানের অধীনে নিরপেক্ষভাবে যুক্তরাষ্ট্রের জনগণকে ন্যায়বিচার প্রদানের জন্য খুবই দক্ষ এবং এজন্য তারা প্রস্তুত রয়েছে।

২০১৯ সাল থেকে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জাহিদ কোরাইশি। সিনেটের অনুমোদন পেলে নতুন পদে যোগ দেবেন তিনি।

নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী জাহিদ কোরাইশি বেড়ে উঠেন নিউ জার্সিতে। ১৯৯৭ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর রাটজারস ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তার মনোনয়নের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জাতিগত বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি ফের সামনে এলো।

বাইডেনের পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রচারণা চালিয়েই গত বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসীন হন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আর ‘আমেরিকা ফার্স্ট’ নামের দুই ধারণাকে উপজীব্য করেই নির্বাচনি প্রচারণা চালান তিনি। তার আমলে যুক্তরাষ্ট্রে নব্য নাৎসিবাদের ব্যাপক উত্থানেরও অভিযোগ রয়েছে। তবে হোয়াইট হাউসে পালাবদলের পর শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নীতিরও পরিবর্তন ঘটে। বহুত্ববাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা জানায় বাইডেন শিবির।

নিজের মেয়াদে বরাবরই রক্ষণশীল শেতাঙ্গ পুরুষদের ফেডারেল আদালতগুলোতে নিয়োগের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। তবে বাইডেন জামানায় এ পর্যন্ত আদালত অঙ্গনে মনোনয়ন পাওয়া ১১ জনের মধ্যে মাত্র দুই জন পুরুষ। ওই ১১ জনের মধ্যে নারী, কৃষ্ণাঙ্গ, মুসলিম, এশিয়ান আমেরিকান থাকলেও কোনও শ্বেতাঙ্গ নেই।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সুপ্রিম ও ফেডারেল আদালতে প্রেসিডেন্টের মনোনীত বিচারকদের নিয়োগের বিষয়টির চূড়ান্ত অনুমোদন দেয় দেশটির সিনেট। সিনেটের অনুমোদন লাভের পর তারা আজীবন এই দায়িত্ব পালন করে যেতে পারবেন। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম