ট্রাম্পের বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তার মামলা

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১৬:২১আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৬:২১
image

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারি তাণ্ডবের ঘটনায় উসকানির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দুই পুলিশ কর্মকর্তা। অভিযোগপত্রে ওই কর্মকর্তারা দাবি করেছেন, ক্যাপিটলে সহিংসতার সময় তাদের শরীর ও আবেগের ওপর যে আঘাত হানা হয়েছে তার জন্য ট্রাম্প দায়ী। আদালতে উপস্থাপনকৃত নথিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এনপিআর এ তথ্য জানিয়েছে।

এ বছরের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন,বিদায়ী প্রেসিডেন্ট  ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ঢুকে পড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন। এবার ওই সহিংসতার ঘটনায় উসকানির অভিযোগে ওয়াশিংটনে ফেডারেল কোর্টে মামলা করেছেন পুলিশ কর্মকর্তা জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি।

মামলার অভিযোগপত্রে ওই দুই কর্মকর্তা দাবি করেছেন, ৬ জানুয়ারির ঘটনার পর থেকে তারা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সহিংসতায় জড়িত ব্যক্তিরা ট্রাম্পের সমর্থক। সাবেক এ প্রেসিডেন্ট তাদেরকে এই ভ্রান্ত অভিযোগ বিশ্বাস করাতে সমর্থ হয়েছিলেন যে,নির্বাচনে জালিয়াতির কারণে হোয়াইট হাউস থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন।

মামলার বাদী এবং ক্যাপিটল পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্য সদস্যরা সেদিন যে আঘাত পেয়েছেন তার জন্য ট্রাম্পকেই দায়ী করা হয়েছে অভিযোগপত্রে। অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ট্রাম্পের বিভিন্ন টুইটার পোস্ট ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তার দেওয়া বিভিন্ন বক্তব্যের কপি উপস্থাপন করা হয়েছে।

ট্রাম্পের বিচারের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম