প্রতি দশ ঘণ্টায় চীনের বিরুদ্ধে একটি করে তদন্ত শুরু করছে এফবিআই

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, ১৪:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৪:৫৪
image

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, তার সংস্থা প্রতি দশ ঘণ্টায় চীনের বিরুদ্ধে একটি করে নতুন তদন্ত শুরু করছেন। গত বুধবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্যদের এই তথ্য জানিয়েছেন তিনি। চীন সরকার সংশ্লিষ্ট দুই হাজারের বেশি তদন্ত বর্তমানে চলছে বলেও জানান তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে হুমকি বিষয়ক এক বার্ষিক সিনেট শুনানিতে বুধবার অংশ নেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও তার কাছে চীন ও রাশিয়ার প্রভাববিস্তারকারী পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে ক্রিস্টোফার রে বলেন, ‘আমি মনে করি না কোনও দেশই আমাদের উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি খুব বেশি হুমকি তৈরি করতে পারে। আর আমাদের ব্যবসা, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও সরকারের সব পর্যায়ে প্রভাব বিস্তারে তাদের হাতে থাকা সব সরঞ্জামই বিস্তৃত এবং সব সময়ই সচল।’

গত বছর এফবিআই’র এক অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে হুমকি কিংবা হয়রানি করার চেষ্টায় অভিযুক্ত হয়েছে চীনের বেশ কয়েক জন নাগরিক। যুক্তরাষ্ট্রে চীনা এজেন্ট হিসেবে কাজ করে ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত হয়েছে আট ব্যক্তি।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। জিনজিয়াংয়ের মানবাধিকার হরণ, হংকং, বাণিজ্য বিরোধ, মহামারি নিয়ে অস্বচ্ছতাসহ বেশ কিছু ইস্যুতে এই বিরোধ ব্যাপক আকার নেয়।

/জেজে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের