জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, পুলিশ কর্মকর্তা ডেরেক দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১০:১০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:৩৯

বহুল আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে বরখাস্তকৃত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মঙ্গলবার ১২ সদস্যের জুরি বোর্ড এই রায় ঘোষণা করেন। বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে কারাবন্দি ডেরেক চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের সবকটিই আদালতে প্রমাণ হয়েছে। ফলে তার ৪০ বছরের কারাদণ্ড হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

সোমবার যুক্তিতর্কের শুনানির পর ১২ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড মঙ্গলবার এ হত্যাকাণ্ডের জন্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেন। এর আগে ছয় ঘণ্টা ধরে গত তিন সপ্তাহের তথ্যগুলো বিশ্লেষণ করেছেন তারা। জুরির এই ১২ সদস্যের মধ্যে ছয় জন ছিলেন শ্বেতাঙ্গ এবং ৬ জন ছিলেন কৃষ্ণাঙ্গ কিংবা ভিন্ন বর্ণের লোক। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, পুলিশ কর্মকর্তা ডেরেক দোষী সাব্যস্ত

সোমবারের চূড়ান্ত যুক্তিতর্কের সময়ে বাদি পক্ষের একজন কৌঁশুলি শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক চৌভিনকে এই অভিযোগে অভিযুক্ত করেন যে, ওই কর্মকর্তা ফ্লয়েডের গলার ওপর ৯ মিনিটের বেশি সময় ধরে হাঁটু চেপে তাকে হত্যা করেছেন। তবে বিবাদি পক্ষের আইনজীবী এর বিরোধীতা করেন। তার দাবি, ফ্লয়েড মারা যায় অংশত মাদক সেবনের জন্য। গত বছর মে মাসে মিনিয়াপোলিসের রাস্তার ফুটপাতে ফ্লয়েডকে গ্রেফতারের সময় ডেরেক তার পুলিশ প্রশিক্ষণ অনুযায়ী আচরণ করেছিলেন।

প্রসিকিউটর স্টিভ শ্লাইশার মামলার ইতি টেনে বলেন, ডেরেক তার গোটা ওজনসহ তার হাঁটু ৯ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত ফ্লয়েডের গলার ওপর চেপে রেখেছিলেন। এ সময়ে ফ্লয়েড ২৭ বার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছিলেন।

হেনেপিন কাউন্টি আদালতে রায় ঘোষণার পর ডেরেককে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়। আদালত রায় ঘোষণার পর জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তবে তারা বলেছেন, শুধু একটি মামলার রায় দিয়ে সত্যিকারের ‌‘ন্যায়বিচারকে’ বিবেচনার সুযোগ নেই।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী