বাবার সঙ্গে জাকারবার্গের কথোপকথন ভাইরাল

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ১২:৩৮আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১২:৩৮
image

ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গের সঙ্গে তার বাবা এডওয়ার্ড জাকারবার্গের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। তাদের আলাপচারিতায় প্রমাণ হয়েছে, আপনি জীবনে কোথায় পৌঁছেছেন বা কত বয়স হয়েছে সেটি বিষয় না, বাবা-মা আপনাকে সব সময়ই তাদের ছোট সন্তান বলেই বিবেচনা করে।

গত ২৩ এপ্রিল (শুক্রবার) মার্ক জাকারবার্গ ফেসবুকে জানান, নতুন প্রজেক্টে কাজ করার সময়ে তিনি এতোটাই উৎসাহী হয়ে থাকেন যে খাবারের কথাও ভুলে যান। এক পোস্টে তিনি লেখেন, ‘আপনি কি কখনও কাজের সময় এতোটা উৎসাহী হয়ে পড়েছেন যে খাবারের কথা ভুলে গেছেন? ঘটতে থাকুক। মনে হয় এই কারণে গত মাসে দশ পাউন্ড ওজন কমেছে, কিন্তু আমাদের নতুন পণ্য চালু হতে যাচ্ছে।’

ভাইরাল হয়ে পড়া পোস্টে জাকারবার্গের বেশিরভাগ অনুসারীরা তার অনুভূতির প্রতি সহমর্মিতা দেখান। তবে ওই পোস্টের নিচে ফেসবুক সিইও এবং তার বাবার কথোপকথন সবচেয়ে বেশি মনোযোগ কাড়ে।

মার্ক জাকারবার্গ ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশের পর তার বাবা এডওয়ার্ড জাকারবার্গ কমেন্ট বক্সে এসে লেখেন, ‘খাবার পেতে কি তোমার মা এবং আমাকে দরকার?’ জবাবে ফেসবুক সিইও লেখেন, ‘ওয়াও থ্যাংকস কিন্তু আমার দরকার কেবল খাবার খেতে ভুলে যাওয়া বন্ধ করা।’

Capture

মার্ক জাকারবার্গের পোস্টটি ৬ লাখের বেশি লাইক আর দুই লাখের বেশি কমেন্ট পেয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম