স্টক মার্কেটে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে সফল বাইডেন প্রশাসন

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ২১:৩৫আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:৩৫
image

বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগানের তথ্য অনুযায়ী বিগত ৭৫ বছরের মধ্যে যে কোনও মার্কিন প্রেসিডেন্টের আমলের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম একশ’ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট ভালো অবস্থানে রয়েছে। শুক্রবার গ্রাহকদের কাছে পাঠানো এক নোটে জেপি মরগানের বিশ্লেষকরা বাইডেন প্রশাসনের কর্মদক্ষতা বিশ্লেষণ করেছেন। সামনের মাসগুলোতে ট্যাক্স নীতি এবং ব্যয় কর্মসূচিগুলো মার্কেটের ওপর প্রভাব ফেলবে তাও বিশ্লেষণ করা হয়েছে এতে।

জন নোরম্যান্ডের নেতৃত্বে বিশ্লেষকেরা লিখেছেন, প্রচারণার সময়ে ট্রাম্প শিবিরের তরফে জো বাইডেনকে ঘুমন্ত আখ্যা দিলেও প্রথম একশ’ দিনে এই প্রশাসনের কর্মদক্ষতা যথেষ্ট ভালো। এস অ্যান্ড পি ৫০০ সূচক বাইডেনের প্রথম একশ’ দিনে বেড়েছে প্রায় ২৫ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের প্রথম একশ’ দিনে তা বেড়েছিলো ১৫ শতাংশের কম।

জেপি মরগানের তথ্যে আভাস পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে রিপাবলিকান প্রেসিডেন্টদের তুলনায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টদের আমলে এস অ্যান্ড পি ৫০০ সূচক গড়ে দ্বিগুণ বেড়েছে। এর আগে জন এফ কেনেডির প্রথম একশ’ দিনে এই সূচক বেড়েছিলো ২০ শতাংশ।

জেপি মরগান বলছে বাইডেনের নীতির কারণে তার শপথ গ্রহণের পর থেকে মার্কেট লাভবান হয়েছে। আর প্রস্তাবিত নীতিগুলো এতোবেশি ইতিবাচক প্রভাব আনবে না।

জেপি মরগান টিমের তথ্য বলছে কর্পোরেশন ও ধনীদের ওপর ট্যাক্স বৃদ্ধি করার নীতিতে অবকাঠামো এবং সামাজিক খাতে তহবিল বরাদ্দ বাড়বে। এছাড়া নিয়ন্ত্রণমূলক পরিবেশ আরোপের কারণে ২০২১ সালে সমতা বৃদ্ধি পাবে বলেও আভাস পাওয়া যাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম