টিকা নিলেই মাস্ক ছাড়া বেরুনো যাবে যুক্তরাষ্ট্রের রাস্তায়

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১৩:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩:৪০

করোনাভাইরাসের উভয় ডোজ টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে বাইরে ভিড় থাকলে অবশ্যই মাস্ক পরতে হবে। মঙ্গলবার দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর তরফে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

সিডিসি জানিয়েছে, যারা করোনা প্রতিরোধে পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন তাদের ভিড়ের জায়গা ছাড়া, বাড়ির বাইরে আর কোথাও মাস্ক পরার প্রয়োজন নেই।

আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পরই বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘সিডিসি এই ঘোষণা দিতে পেরেছে কারণ আমাদের বিজ্ঞানীরা এই উপাত্তে সন্তুষ্ট যে, টিকা নেওয়া ব্যক্তিরা এই ভাইরাসে সংক্রমিত হওয়া কিংবা অন্যকে সংক্রমিত করার আশঙ্কা খুবই কম। সিডিসি জানিয়ে দিয়েছে, টিকা গ্রহণ সাপেক্ষে বাইরের কোন কোন কাজ নিরাপদ কিংবা কম নিরাপদ।

সিডিসি-র হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ মানুষ টিকার উভয় ডোজ বা পূর্ণাঙ্গ টিকা নিয়েছে। এছাড়া ৪২ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ নিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম