করোনার মুখে খাওয়া ওষুধ আসতে পারে আগামী বছর: ফাইজার প্রধান

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ২৩:১০আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২৩:১০
image

মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, আগামী বছর নাগাদ করোনাভাইরাসের মুখে খাওয়ার ওষুধ প্রস্তুত হয়ে যেতে পারে। তাদের কোম্পানি দুই ধরনের এন্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এর একটি মুখে খাওয়ার এবং অপরটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগযোগ্য।

মঙ্গলবার সম্প্রচার সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা জানান, তারা মুখে খাওয়ার ওষুধটির ওপরই বিশেষ জোর দিচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেন এই ধরনের ওষুধের বিশেষ কিছু সুবিধা রয়েছে। যার অন্যতম হলো চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না। সব কিছু ঠিকঠাকভাবে চললে এবং নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া গেলে আগামী বছর নাগাদ এই ধরনের ওষুধ বাজারে পাওয়া যাবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের বিরুদ্ধে বর্তমানে একমাত্র যে ওষুধটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে তা হচ্ছে রেমডেসিভর। জিলিয়েড সাইন্স উদ্ভাবিত ওষুধটি গত বছরের অক্টোবরে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

ফাইজারের প্রধান নির্বাহী জানিয়েছেন, তাদের উদ্ভাবিত হতে যাওয়া মুখে খাওয়ার ওষুধটি করোনাভাইরাসের নতুন ধরনগুলোর বিরুদ্ধেও কার্যকর হবে। আগামী গ্রীষ্মের মধ্যে ওষুধটি সবার হাতের নাগালে আসবে বলেও জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম