ইতিহাস গড়লেন কমলা ও পেলোসি

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১১:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১১:৫৫
image

শপথ গ্রহণের শততম দিনে গত বুধবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেদিনই বাইডেনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে ইতিহাস গড়েছেন দুই নারী। তারা হলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ভাষণের শুরুতেই এই ঐতিহাসিক মুহূর্তের কথা উল্লেখ করেন বাইডেন। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কংগ্রেস ভাষণের শুরুতে পোডিয়ামে উঠেই প্রেসিডেন্ট জো বাইডেন তার পেছনে দাঁড়ানো দুই নারীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ম্যাডাম স্পিকার’ ও ‘ম্যাড্যাম ভাইস প্রেসিডেন্ট’। তিনি বলেন, ‘আজ পর্যন্ত কোনও প্রেসিডেন্টই এই শব্দগুলো ব্যবহার করতে পারেনি- আর এটা আমি পেরেছি।’

ক্যালিফোর্নিয়ার দুই ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও ন্যান্সি পেলোসি বুধবার রাতে বাইডেনের ভাষণের শুরুর আগেই কনুই মিলিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানান। করোনা মহামারির সময়ে হ্যান্ডশেকের বদলে কনুই মেলানো জনপ্রিয় হয়ে উঠেছে।

বাইডেনের ভাষণ শুরুর কয়েক ঘণ্টা আগে এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, ‘এটা বেশ উত্তেজনাপূর্ণ। আর ইতিহাস গড়া চমৎকার বিষয়। এটা সময়ের ব্যাপার।’ প্রেসিডেন্টদের ভাষণের সময় আগেও কয়েকবার তাদের পেছনে থাকার অভিজ্ঞতা রয়েছে পেলোসির। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পকেও তিনি ভাষণ দিতে মঞ্চে ডেকেছেন। তবে নারী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চ ভাগাভাগি তার এবারই প্রথম।

নারী অধিকার কর্মীরা বলছেন ন্যান্সি পেলোসি এবং কমলা হ্যারিসকে বাইডেনের পেছনে দাঁড়াতে দেখা একটি সুন্দর মুহূর্ত। কিন্তু ওভাল অফিসের দায়িত্বে একজন নারীকে দেখার সুযোগ এখনও অর্জন করতে হবে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী