ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২১, ১৬:৫৮আপডেট : ১৬ মে ২০২১, ১৬:৫৮

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক জুরি বোর্ড দুই কৃষাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে সাড়ে সাত কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন। ১৯৮৩ সালে এই দুই ব্যক্তিকে ভুল করে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শুক্রবার জুরিরা এই সিদ্ধান্তের কথা জানান। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

শুক্রবার আট সদস্যের জুরি বোর্ড সিদ্ধান্ত নেয়, কারাগারে কাটানো প্রতি বছরের জন্য ১০ লাখ ডলার হিসেবে হেনরি ম্যাককলাম ও লিওন ব্রাউনকে ৩ কোটি ১০ লাখ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে।

২০১৫ সাল থেকে ম্যাককলাম ও ব্রাউন আইন-শৃঙ্খলাবাহিনীর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি ছিল, জিজ্ঞাসাবাদের সময় তাদের নাগরিক অধিকার লঙ্ঘন করা হয়েছে, যা তাদের দোষী সাব্যস্ত করার দিকে নিয়ে গেছে।

২০১৪ সালে তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ওই সময় ডিএনএ প্রমাণে তাদের নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার সময় এই দুই ভাই কিশোর ছিলেন।

তাদের আইনজীবী জানান, দুই ভাই তখন ছিল সন্ত্রস্ত কিশোর এবং আইকিউ ছিল কম। যখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তারা দোষ স্বীকার করে নেয়। ওই সময় ম্যাককলামের বয়স ছিল ১৯ এবং ব্রাউনের ১৫। আদালতের রায়ে উভয়েই দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ম্যাককলাম কারাগারে ৩১ বছর কাটিয়েছেন। আর কারাগারে থাকা অবস্থাতেই মানসিক স্বাস্থ্যের অবনতি হলে তার সাজা যাবজ্জীবন করা হয়। রায়ের পর তিনি বলেন, আমি আমার স্বাধীনতা পেলাম। কারাগারে এখনও অনেক নির্দোষ মানুষ রয়েছেন। তাদের সেখানে থাকা উচিত না।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম