ইসরায়েলের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের তোপের মুখে এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ২৩:২৩আপডেট : ১৯ মে ২০২১, ২৩:২৩

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। চলমান সংঘাতের জন্য তিনি ইসরায়েলকে দায়ী করে কঠোর মনোভাব দেখিয়েছেন। তার এই অবস্থানকে যুক্তরাষ্ট্র ইহুদি-বিদ্বেষ বলে পাল্টা সমালোচনা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এরদোয়ানের সাম্প্রতিক ইহুদি-বিদ্বেষী মনোভাবের কড়া নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে আবেদন করছি, তিনি যেন এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য না করেন।

এরদোয়ান বলেছিলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালাচ্ছে ইসরায়েল। ওরা খুনি। ওরা পাঁচ, ছয় বছরের বাচ্চাদের খুন করে।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্ট বরাবরই ফিলিস্তিনের কট্টর সমর্থক। এবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ছাড়েননি। তিনি বলেছেন, বাইডেনের হাতেও রক্ত লেগে আছে, কারণ, তিনি ইসলরায়েলকে সমর্থন করছেন।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে এই অভিযেোগ-পাল্টা অভিযোগের প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তে পারে। যদিও আগামী মাসে ব্রাসেলসে ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় বাইডেন ও এরদোয়ান বৈঠকে বসতে পারেন।

২০২০ সালের জানুয়ারিতে বাইডেন নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এরদোয়ান একজন স্বৈরাচারী শাসক। তিনি তুরস্ক নিয়ে কড়ানীতি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছিলেন।

গত মাসে বাইডেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ১৯১৫ থেকে ১৯১৭-র মধ্যে অটোমান সাম্রাজ্যের সময় বহু আর্মেনিয়ানকে হত্যার ঘটনাকে গণহত্যা বলে চিহ্নিত করেছেন। সূত্র: ডয়চে ভেলে

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী