কত টাকায় বিক্রি হলো আইনস্টাইনের ‘লেখা’ বিখ্যাত সমীকরণ?

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২১, ২০:২১আপডেট : ২৩ মে ২০২১, ২০:২১

আলবার্ট আইনস্টাইনের নিজ হাতে লেখা বিখ্যাত সমীকরণ e=mc2 সম্বলিত একটি চিঠি বিক্রি হয়েছে ১২ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দশ কোটি ১৮ লাখ টাকার বেশি। শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নিলাম সংস্থা আরআর অকশন জানিয়েছে, প্রত্যাশার চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি হয়েছে চিঠিটি।


আইনস্টাইনের এই সমীকরণ থেকেই রকেট সায়েন্সের মূল কাঠামো তৈরি। পদার্থবিদ্যার দিগন্ত খুলে দিয়েছে এটি। এই সমীকরণে আইনস্টাইন বলেছেন, কোন বস্তু যদি আলোর বেগে চলে তাহলে তা সম্পূর্ণ শক্তিতে পরিণত হবে এবং এই শক্তির পরিমাণ হবে E=mc2 যেখানে E হলো শক্তি, m ভর, c আলোর বেগ।


ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়টির আইনস্টাইন পেপারস প্রকল্পের আর্কাইভবিদরা জানান, আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠিতে E=mc2 সমীকরণটি ব্যবহার হয়েছে। এরকম আরও তিনটি চিঠি রয়েছে যেখানে এই বিখ্যাত সমীকরণটির উল্লেখ করেছেন বিজ্ঞানী নিজেই। আগের তিনটি চিঠির খোঁজ মিললেও এই চতুর্থ চিঠিটি ছিল ব্যক্তি মালিকানায়। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।

বোস্টনের নিলাম সংস্থা ববি লিভিংস্টনের সহ-সভাপতি বলেছেন, এটি হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি। আর এই সমীকরণের মূল্য যে অমূল্য তা গোটা বিশ্বই জানে।

পোলিশ আমেরিকান পদার্থবিজ্ঞানী লুডভিক সিলবারস্টাইনকে জার্মান ভাষায় চিঠিটি লেখেন আইনস্টাইন। সিলবারস্টাইন আইনস্টাইনের কিছু তত্ত্বের একজন সুপরিচিত সমালোচক এবং চ্যালেঞ্জার ছিলেন।

নিলাম সংস্থা জানায়, সিলবারস্টাইনের মতে এই সমীকরণে বস্তুর ভর অসীম হয়ে যাবে যা বাস্তবসম্মত নয়। এই যুক্তিরই পাল্টা যুক্তি চিঠিতে দিয়েছিলেন আইনস্টাইন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম