‘ইসলামের নামে' ফিলাডেলফিয়ায় পুলিশের ওপর হামলা

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ০৭:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ০৭:১৪

গুলিতে আহত পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পুলিশের ওপর গুলিবর্ষণকারী ব্যক্তির সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস)যোগসূত্র রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন,এডওয়ার্ড আর্চার নামক ওই ব্যক্তি ‘ইসলামের নামে’ এ হামলা চালায়। শুক্রবার বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।

এডওয়ার্ড আর্চার রাস্তায় পুলিশ কর্মকর্তা জেসি হার্নেটকে লক্ষ্য করে ১১ রাউন্ড গুলি ছোড়েন। এ সময় হার্নেট পুলিশের গাড়িতে ছিলেন। গুলিবর্ষণের সময় তিনি গাড়ি থেকে নেমে আর্চারকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন। এতে অন্তত একটি গুলি আর্চারের গায়ে বিদ্ধ হয়। গুলিবর্ষণের পর পালিয়ে গেলেও পরে আর্চারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে।

পুলিশ কমিশনার রিচার্ড রস বলেন, ‘আমার জীবনে দেখা ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে এটি একটি। ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে হত্যার চেষ্টা করছিল। পুলি গুলিবর্ষণকারী এডওয়ার্ড আর্চার শ কর্মকর্তার কোনও ধারণাই ছিল না এরকম কিছু ঘটতে পারে।’
রিচার্ড রস আরও জানান,পেনিনসুলার ইয়েডনের বাসিন্দা আর্চার (৩০)। ফিলাডেলফিয়া আদালতের রেকর্ড অনুসারে, গত বছর মার্চে হামলার দায়ে আর্চারের সাজা হয়। এছাড়া নথি জালিয়াতির কারণেও তার সাজা হয়েছিল।পুলিশ কমিশনার জানান,আর্চার স্বীকার করেছেন, এ কাজ ‘ইসলাম রক্ষার নামেই’  তিনি করেছেন।
যে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয় তা চুরি করা বলে জানান পুলিশ কমিশনার।
আর্চারের মা ভ্যালেরিয়ে হলিডে জানান, তার ছেলের মানসিক সমস্যা রয়েছে। আর্চার মাথায় বেশ কয়েকটি আঘাত পেয়েছেন। তিনি বলেন,‘সে কিছুদিন ধরে অদ্ভূত আচরণ করা শুরু করে। একা একা নিজের সঙ্গে কথা বলত ও হাসত।

হলিডে জানান,‘দীর্ঘদিন’ ধরে আর্চার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
প্যারিসে শার্লি এবদো হামলার প্রথম প্রতিষ্ঠার বার্ষিকীর দিনে পুলিশ স্টেশনে হামলার চেষ্টার একদিন পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।

/এএ/এমএসএম/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম