বাংলাদেশের গণহত্যা তুলে ধরায় হিন্দু আমেরিকান সংগঠনকে পাকিস্তানের ‘হুমকি’

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ১৯:৪২আপডেট : ২৮ মে ২০২১, ২০:০৩

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যায় পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কাজে নিয়োজিত ওয়াশিংটনভিত্তিক সংগঠন দ্য হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)-কে পাকিস্তানের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এইচএএফ জানায়, সম্প্রতি তাদের কাছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) ওয়েব অ্যানালাইসিস ডিভিশন একটি চিঠি পাঠিয়ে যোগাযোগ করেছে। এতে তারা বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে সম্প্রতি চালু করা ওয়েব পেজটি সরিয়ে ফেলার দাবি করেছে।

ওয়েব পেজটিতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। পিটিএ-র পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পেজটি অপসারণ করতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সরকার বাঙালি হিন্দু গণহত্যা পেজটি পাকিস্তানে সরিয়ে ফেলবে অথবা ব্লক করবে।  

এইচএএফ ওয়েব পেজটি অপসারণ করতে অস্বীকৃতি জানিয়েছে বলে সংগঠনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, পেজটির মাধ্যমে রাষ্ট্রবিরোধী তৎপরতা উসকে দেওয়ার মাধ্যমে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মানহানি করার চেষ্টা রয়েছে।

এইচএএফ জানিয়েছে, পাকিস্তানে তাদের ওয়েব পেজটি ভিজিটরদের জন্য ব্লক করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম