ভ্যাকসিন নিলেই বিয়ার ফ্রি!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ১৭:৫১আপডেট : ০৩ জুন ২০২১, ১৭:৫১

আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। ওই দিনের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে অন্তত পক্ষে করোনা টিকার এক ডোজের আওতায় নিয়ে আসার টার্গেট নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই লক্ষ্য পূরণে রয়েছে নয়া চমকের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। জো বাইডেন জানিয়েছেন, ভ্যাকসিন নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন বিনামূল্যে এক বোতল করে বিয়ার।

এই গোটা জুন মাসকে ‘মান্থ অব অ্যাকশন’ বলে ঘোষণা করেছেন বাইডেন। এ মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দিতে চায় তার প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার বিষয়ে যে অনীহা রয়েছে, তা দূর করতে স্থানীয়ভাবে এমন অফার অবশ্য নতুন নয়। দেশটির একাধিক স্থানে টিকাগ্রহীতাদের জন্য বিভিন্ন অফার রয়েছে। যেমন কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মীদের বেতনসহ ছুটিও দিচ্ছে। তবে খোদ হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ঘোষণা এটিই প্রথম।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আমেরিকায় ৬২ দশমিক ৯ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ পুরো ডোজ টিকা নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে আমেরিকায় দৈনিক টিকাদানের হার কমেছে। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন সংক্রান্ত অনীহা দূর করতেই তাই এবার আকর্ষণীয় সব চমক দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম