জনসন অ্যান্ড জনসনকে ৬ কোটি ভ্যাকসিন ফেলে দিতে বললো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ২০:৪৪আপডেট : ১২ জুন ২০২১, ২০:৪৪

জনসন অ্যান্ড জনসনকে ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ (এফডিএ) এ আদেশ দেয়।

এফডিএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা জনসন অ্যান্ড জনসনের দুইটি ব্যাচের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে। অন্য ব্যাচগুলোর ভ্যাকসিন ব্যাবহারের উপযোগী নয়।

এফডিএ বলছে, ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের প্ল্যান্টে উৎপাদিত টিকার অনুমোদন দিতে তারা এখনও প্রস্তুত নয়।

ইমারজেন্ট বায়োসলিউশন ইনকর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার রবার্ট ক্রেমার গত মাসে জানিয়েছিলেন, জনসন অ্যান্ড জনসনের প্রায় ১০ কোটি টিকা এফডিএ-র পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। এগুলোর অধিকাংশই রফতানির জন্য রাখা রয়েছে। সেগুলো বোতলজাতও করা হয়েছে।

জনসন অ্যান্ড জনসনের টিকার মান নিয়ে অবশ্য প্রথম থেকেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে এফডিএ-র বক্তব্য, ইমারজেন্ট এবং জনসন অ্যান্ড জনসনকে টিকা সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে যা এফডিএ সংশ্লিষ্ট দেশগুলোকে পাঠাতে পারবে।

শুক্রবার দেওয়া এফডিএ-র বিবৃতিতে অবশ্য ঠিক কী পরিমাণ ভ্যাকসিন ফেলে দিতে বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে সেটি উল্লেখ করা হয়নি। দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ সংখ্যা ১০ কোটি। তবে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ সংখ্যা ছয় কোটি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক