টিকা নিতে কৃষ্ণাঙ্গদের প্রতি কমলা হ্যারিসের আহ্বান

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ০৩:৫৫আপডেট : ১৯ জুন ২০২১, ০৩:৫৮

আমেরিকার সংখ্যালঘু সম্প্রদায়কে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত আটলান্টা শহরের বাসিন্দাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংক্ষিপ্ত সফরে যান। কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক গোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন গ্রহণের হার কম হওয়ায় সচেনতা বাড়ান হ্যারিস।

ক্লার্ক আটলান্টা বিশ্ববিদ্যালয়ে সফরে গিয়ে অনেকের সঙ্গে কথা বলেন কমলা। এটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের কলেজ। তিনি বলেন, আমাকে অল্প কিছু মানুষ জানিয়েছেন, তারা কোন পরিস্থিতিতেই টিকা নিতে রাজি নয়। তবে কিছু লোক ভ্যাকসিন নেবে কিনা এখনও নিশ্চিত নন’।মার্কিন ভাইস প্রেসিডেন্ট আটলান্টার বাসিন্দাদের বলেন, 'আমরা নিশ্চিত করতে বলতে পারি টিকা নিরাপদ এবং কার্যকর'।

আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার ৭০ শতাংশ প্রাপ্ত বয়স মানুষকে সিঙ্গেল ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার টার্গেট অনুযায়ী এখন পর্যন্ত ৬২ দশমিক ১ শতাংশ মানুষকে এক ডোজ করে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র- সিডিসি। ভাইস প্রেসিডেন্ট আরও জানান, 'টিকা করোনা থেকে সুরক্ষা করবে। এটি আপনাদের জীবন বাঁচাবে'।

আমেরিকাসহ বিশ্বের সবাইকে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই আওতায় ১শ’ ৫০ দিনে ৩০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিকে যারা এখনও নেয়নি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি