যে শহরকে পৃথিবীর কেন্দ্র বলে বিশ্বাস করা হয়

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ১০:০০আপডেট : ২১ জুন ২০২১, ১০:০০
image

সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে একটি টিকটক ভিডিও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট একটি শহরের রোমাঞ্চকর ও অদ্ভূত সব বিস্তারিত নিয়ে বানানো ভিডিওটি। ‘আপনি কি পৃথিবীর কেন্দ্রে গেছেন?’ শিরোনামের ভিডিওতে বলা হয়েছে ফিলিসিটি নামের এক শহরের কথা। এই শহরের বাসিন্দা মাত্র দুই জন।

শহরের দুই বাসিন্দা হলেন এর প্রতিষ্ঠাতা ও মেয়র জ্যাকস আন্দ্রে ইসতেল এবং তার স্ত্রী ফেলিসিয়া। এই যুগলের দাবি শহরটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত।

মজার বিষয়গুলো আরও বেশ কয়েকটি স্থান নিজেদের পৃথিবীর কেন্দ্র বলে দাবি করে থাকে। তবে তাদের তুলনায় ফেলিসিটির দাবিটি বেশি জোরালো। কেননা ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টি এবং ফ্রান্স সরকার ফেলিসিটিকে পৃথীবির কেন্দ্র বলে স্বীকার করে নিয়েছে।

১৯৮৫ সালের মে মাসে ইম্পেরিয়াল কাউন্টি বোর্ড অব সুপারভাইজার ফেলিসিটিকে আনুষ্ঠানিকভাবে পৃথিবীর কেন্দ্র বলে স্বীকৃতি দেয়। তবে শহরটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। শিশুতোষ বই কোয়ে, দ্য গুড ড্রাগন অ্যাট দ্য সেন্টার অব দ্য ওয়ার্ল্ড বইযের ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় শহরটি। ওই বইটি লিখেছিলেন ইসতেল। আর শহরটির নাম রেখেছিলেন স্ত্রীর নামে।

শহরটিতে ২১ ফুট দীর্ঘ একটি পাথর, একটি গ্লাস পিরামিড এবং গ্রানাইটে লেখা ইতিহাসের জাদুঘর রয়েছে। এছাড়া আরও বেশ কিছু গ্রানাইট প্যানেল রয়েছে, যার বেশিরভাগই একশ’ ফুট দীর্ঘ।

১৯৫০-এর দশকে ওই এলাকার জমি কেনেন ইসতেল। ১৯৮০’র দশকে নিজের প্যারাসুট ব্যবসা বিক্রি করে দেওয়ার পর ফেলিসিটি শহর প্রতিষ্ঠা করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম