উপসর্গ না থাকলেও রক্ত পরীক্ষায় শনাক্ত হবে ৫০ ধরনের ক্যান্সার

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২১, ২১:১০আপডেট : ২৫ জুন ২০২১, ২১:১০

একটি সাধারণ রক্ত পরীক্ষায় ৫০টির বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করা যাবে। ‘গ্যালেরি’ নামের এই পরীক্ষায় রোগীর দেহে ক্যান্সারের উপসর্গ দেখা দেওয়ার আগেই তা শনাক্ত করা সম্ভব হবে। বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সারের স্ক্রিনিং পরীক্ষার জন্য ব্যবহার করার মতো এটির যথেষ্ট কার্যকারিতা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্রেইল কোম্পানি এই পরীক্ষার উদ্ভাবন ও গবেষণার জন্য অর্থায়ন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে উপসর্গ ও ক্লিনিক্যাল সাইন দেখা দেওয়ার আগে ক্যান্সার শনাক্ত করার জন্য শুধু চিকিৎসকের পরামর্শে এই পরীক্ষা চালু হয়েছে। বর্তমানের ব্রেস্ট, সার্ভিক্যাল, প্রোস্টেট, ফুসফুস ও অন্ত্রের ক্যান্সারের স্ক্রিনিং প্রক্রিয়াগুলোর সহায়ক হিসেবে এটি কাজ করবে।

গ্যালেরি’র আগের একটি সংস্করণের ক্লিনিক্যাল পরীক্ষায় ৫০টিরও ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হয়েছে মাত্র এক ফোঁটা রক্ত থেকে। এর মধ্যে ৪৫ ধরনের ক্যান্সারের কোনও স্ক্রিনিং করার ব্যবস্থা নেই।

গ্রেইল-এর রক্ত পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়ালে ১ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন। এই রক্ত পরীক্ষায় ক্যান্সারের অবস্থানও জানা গেছে। কোম্পানিটির প্রধান মেডিক্যাল কর্মকর্তা ড. জশুয়া ওফম্যান বলেন, এসব পরীক্ষায় যখন ক্যান্সারের ইঙ্গিত পাওয়া গেছে তখন শরীরের কোন স্থানে তাও উচ্চ নির্ভুলতার সঙ্গে জানা গেছে। এটি চিকিৎসকদের রোগ নির্ণয়ের পরবর্তী পদক্ষেপ ও চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে।

এই রক্ত পরীক্ষার মাধ্যমে অনেক ধরনের ক্যান্সার শনাক্ত করা যায় যেগুলোর এখন কোনও স্ক্রিনিং পরীক্ষা নেই। যেমন, লিভার, প্যানক্রিয়েটিক ও এসোফাজিয়াল ক্যান্সার। এই ক্যান্সারগুলো সবচেয়ে বেশি প্রাণঘাতী এবং শুরুতে শনাক্তের ফলে জীবন বাঁচানোর সুযোগ তৈরি হতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম