যুক্তরাষ্ট্রে ধসে পড়া ভবনটির নকশায় ত্রুটি, সতর্কও করা হয়েছিল

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ০৭:১৪আপডেট : ২৭ জুন ২০২১, ০৭:১৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির ক্ষতিগ্রস্ত ১২ তলা ভবনের মূল নকশায় ত্রুটি ছিল। এছাড়াও ভবনটিতে ফাটল পাওয়ায় ২০১৮ সালেই সতর্ক করেন প্রকৌশলীরা। তারপরও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। আর এতেই ভবনটির একাংশ ধসে পড়ার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা।

১৯৮০ সালে মিয়ামিতে নির্মিত ভবনটির একাংশ গত বৃহস্পতিবার ধসে পড়ে। মারা গেছেন বেশ কয়েকজন। এখনও ১৫৯ জন নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

৪০ বছরের পুরনো ভবনটি কী কারণে ধসে পড়েছে এ নিয়ে বেরিয়ে এসছে চাঞ্চল্যকর তথ্য। ২০১৮ সালে নাকি প্রকৌশলীরা ভবনটি নিয়ে সমীক্ষা চালান। তখনই এর নানা ত্রুটি বের করেন। মূল নকশা ত্রুটির কথা তুলে ধরেন তারা। এ কারণে বড় ধরনের ক্ষতি আভাস দিয়ে সতর্ক করা হয়।

বিশেষ করে ধসে পড়া ভবনের পার্কিংয়ে ফাটল। ভবনের পুলের নিচের স্ল্যাবেও বড় ত্রুটি পাওয়া যায়। ছাদ সংস্কার করতে অবগত করা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভবনের দুটি ইউনিটের বেলকনির স্ল্যাবে ফাটল পায় বিশেষজ্ঞরা।

প্রকৌশলী ফ্রাঙ্ক মোরাবিতো জানান, মূল নকাশায় ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। ডেমেজ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। সমস্যা যদি নিরসন না করা হয় তবে পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে

ভবনের একাংশ ধসে পড়লেও আরেক পাশ অক্ষত রয়েছে। সেখানে অনেক বাসিন্দা অবস্থান করছেন বলে জানা গেছে। দু'দিন ধরে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন সংশ্লিষ্টরা। নিখোঁজদের জীবিত পাওয়ার আশায় ভিড় করছেন স্বজনরা। ইতোমধ্যে উদ্ধার কাজে বিশেষ কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। নিখোঁজদের জীবিত পাওয়ার বিষয়ে এখনও হাল ছাড়ছেন না কেউ।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের