চীনের পারমাণবিক অস্ত্র তৈরি উদ্বেগজনক: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২১, ২০:২১আপডেট : ০২ জুলাই ২০২১, ২১:২৮
image

চীন দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণ বাড়িয়েছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমিয়ে আনতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এসব কথা বলেন।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি চীনের পশ্চিমাঞ্চলীয় একটি মরু এলাকায় নতুন করে শতাধিক ক্ষেপণাস্ত্র মজুতের জায়গা নির্মাণ করেছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র নেড প্রাইস বলেন, এসব খবর আর অন্যান্য অগ্রগতিতে বোঝা যাচ্ছে, চীন ধারণার চেয়েও দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র বাড়াবে।

মার্কিন মুখপাত্র বলেন, এই মজুত উদ্বেগজনক। এতে চীনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। আর আমাদের ক্ষেত্রে এর মাধ্যমে পারমাণবিক ঝুঁকি নিরসনে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব প্রতিফলিত হয়েছে। তিনি পারমাণবিক অস্ত্রঝুঁকি কমিয়ে আনতে চীনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন মার্কিন মুখপাত্র। ওই অনুষ্ঠানে জিনপিং বলেন, কেউ বিরক্ত করতে এলে তার মাথা থেঁতলে দেবে চীন। মার্কিন মুখপাত্র বলেন, চীনা প্রেসিডেন্টের বক্তব্য আমলে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সুনির্দিষ্ট কোনও মন্তব্য করবে না ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম