কোভিড ভ্যাকসিন পাচ্ছে চিড়িয়াখানার প্রাণীরা

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ০৫ জুলাই ২০২১, ১২:০০

কোভিড আতঙ্কে ভুগছে বিশ্ব। শুধু মানুষ নয়, ভয়াবহ এই ভাইরাস থেকে রেহাই মিলছে না প্রাণীদেরও। ভারত, শ্রীলঙ্কা ও স্পেনে চিড়িয়াখানার প্রাণীদের মধ্যেও সংক্রমণের খবর পাওয়া গেছে। এমন বাস্তবতায় সম্প্রতি প্রাণীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড চিড়িয়াখানার কর্তৃপক্ষ।

শনিবার সান ফ্রান্সিসকো ক্রোনিকলের খবরে বলা হয়েছে, জিনজার এবং মলি নামের দুইটি বাঘকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। এ সপ্তাহেই টিকা পাবে তারা।

প্রথম দফায় বাঘ, কালো ও গ্রিজলি ভালুক, পর্বত সিংহ এবং ফেরেটসকে ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় ধাপে পাবে প্রাইমেট ও শূকর। নিউ জার্সির ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জোয়েটিস তাদের উদ্ভাবিত এই ভ্যাকসিনগুলো অনুদান হিসেবে দিয়েছে।

চিড়িয়াখানায় ভেটেরিনারি সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স হারমান। তিনি জানান, সেখানকার কোনও প্রাণী এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে কর্তৃপক্ষ বরাবরই এ বিষয়ে সজাগ ছিল।

অ্যালেক্স হারমান জানান, তারা সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্যোগ নিয়েছেন। সংবেদনশীল প্রজাতিগুলোর নিরাপত্তা নিশ্চিতে স্টাফরা সুরক্ষামূলক পোশাক পরেছে। এখন ভ্যাকসিনের মাধ্যমে প্রাণীদের আরও ভালোভাবে সুরক্ষিত করা হবে একটি খুশি ও স্বস্তির বিষয়। সূত্র: ইউএস নিউজ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম