টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলার ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২:০৯
image

টেক জায়ান্ট টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব টেক জায়ান্টের সেন্সরশিপের শিকার হয়েছেন তিনি। মামলায় কোম্পানি তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের আসামী করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে সমর্থকদের তাণ্ডবের পর সামাজিক যোগাযোগের প্লাটফর্মের থেকে বাতিল করে দেওয়া হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। এরপর থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও এসব প্লাটফর্মে ফিরতে পারেননি তিনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে মামলা দায়েরকে ‘বাকস্বাধীনতার এক চমৎকার অগ্রগতি’ বলে অভিহিত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে নিজের গলফ রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন সামাজিক যোগাযোগের কোম্পানি এবং ডেমোক্র্যাটরা ভুয়া তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, আমার ছায়া নিষিদ্ধ, নিরব করিয়ে দেওয়া, নিষিদ্ধ করা, বাতিল করার অবসানের দাবি করছি। তিনি বলেন, একটি প্রযুক্তি কোম্পানি যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারে, তাহলে তারা যে কোনও কিছুই করতে পারে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম