মানুষের দেহের আকার বদলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০০
image

বিগত দশ লাখ বছরে মানুষের দেহের গড় আকার উল্লখযোগ্যভাবে ওঠানামা করেছে। আর এর সঙ্গে সংযোগ রয়েছে জলবায়ু পরিবর্তনের। বৃহস্পতিবার (৮ জুলাই) প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং জার্মানির টুইবেনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য সামনে এনেছেন।

গবেষকেরা জানিয়েছেন, আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স-এর উদ্ভব হয়েছে যে ফ্যামিলি থেকে সেই হোমো জেনাস ফ্যামিলির তিনশ’রও বেশি ফসিলের মস্তিষ্ক ও শরীরের আকারের মাপ সংগ্রহ করেছিলেন তারা। এসব তথ্যের সঙ্গে গত দশ লাখ বছরের পৃথিবীর আঞ্চলিক জলবায়ু পুনর্নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ওই ফসিলগুলো জীবিত অবস্থায় কোন জলবায়ুতে বসবাস করেছেন তা খতিয়ে দেখেছেন গবেষকেরা।

গবেষকেরা দেখেছেন, জলবায়ু-বিশেষ করে তাপমাত্রা-গত দশ লাখ বছরে মানুষের দেহের আকার বদলে বড় ভূমিকা রেখেছে। শীত ও কঠিন জলবায়ুর সঙ্গে সম্পর্ক রয়েছে অপেক্ষাকৃত বড় শরীরের। আর অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় থাকা মানুষের আকার ছোট ছিলো।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভোলিউশনারি ইকোলোজির অধ্যাপক আন্দ্রে মনিকা বলেন, ‘এই সম্পর্ক বহু প্রাণীর ক্ষেত্রেই পাওয়া গেছে-এমনকি সমসাময়িক মানুষের মধ্যেও, কিন্তু এখন আমরা জানতে পারছি যে, গত দশ লাখ বছরে মানুষের শরীরের আকার পরিবর্তনে এটাই অন্যতম চালিকা শক্তি।’

এই গবেষণাটি প্রকাশ হয়েছে ন্যাচার কমিউনিকেশনস জার্নালে।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম