উইঘুর মুসলিম নির্যাতন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ২০:২৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:০৫

চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। সেখানকার সংখ্যাগরিষ্ঠ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ওপর দেশটির সরকারের অমানবিক আচরণে মার্কিন আইনসভায় বিলটি পাস হয়।

জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধে করতে স্থানীয় সময় বুধবার বিলটি উত্থাপন করে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিনেটের রিপাবলিকানপন্থী সদস্য মার্কো রুবিও এবং ডেমোক্র্যাটপন্থী জেফ মার্কলে যৌথভাবে বিলটি উত্থাপন করেন।

এক বিবৃতিতে রুবিও জানান, ‘চীনা কমিউনিস্ট পার্টির সরকার দিনের পর দিন মানবতার বিরুদ্ধে যে অপরাধ করে চলছে তা দেখে আমরা চোখ বুজে থাকতে পারি না। চীনা সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কাছ থেকে জোরপূর্বক কাজ আদায় করে বিপুল মুনাফা অর্জন করছে। তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে, তা আমরা করতে দিতে পারি না’।

এই বিল এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হতে হবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর হলে এটি আইনে পরিণত হবে।

চীনের ৮৫ শতাংশ তুলা জিনজিয়াংয়ে উৎপন্ন হয়। বিশ্বে সরবরাহের দিক থেকে তারা পঞ্চম অবস্থানে রয়েছে। 

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দিশিবিরগুলোতে উইঘুরসহ অন্তত ১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন। এসব গণআটক কেন্দ্রে বন্দিদের ওপর নির্মম নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে 'সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র' হিসেবে বর্ণনা করে থাকে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের