টিকা নিয়ে উপহাস করা মার্কিনির করোনায় মৃত্যু

বিদেশ ডস্ক
২৫ জুলাই ২০২১, ১৯:৩১আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৯:৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ টিকা নিয়ে উপহাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আক্রান্ত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত প্রায় একমাস অসুস্থ ছিলেন স্টিফেন হারমন নামের ওই ব্যক্তি। বৃহস্পতিবার হিলসং প্রতিষ্ঠাতা ব্রায়ান হউস্টন বৃহস্পতিবার হারমনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্টিফেন লস অ্যাঞ্জেলসের হিলসং মেগাচার্চের সদস্য ছিলেন। তিনি করোনা টিকার একজন সরব বিরোধিতাকারী। টিকা না নেওয়ার বিষয়ে তিনি ধারাবাহিক উপহাস করেছেন।

জুন মাসে সাত হাজার ফলোয়ারকে ৩৪ বছর বয়সী হারমন লিখেছিলেন, ৯৯টা সমস্যা রয়েছে। কিন্তু টিকা কোনও সমস্যা নয়।

লস অ্যাঞ্জেলসের বাইরে একটি হাসপাতালে তার নিউমোনিয়া ও করোনার চিকিৎসা চলছিল। বুধবার সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর আগে হারমন হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি প্রকাশ করে নিজের বেঁচে থাকার লড়াইয়ের প্রমাণ রেখে গেছেন। তিনি লিখেছেন, সবাই আমার জন্য প্রার্থনা করুন। সত্যি সত্যি তারা আমাকে ভেন্টিলেটরে রাখতে চাইছে।

বুধবার শেষ টুইটে তিনি জানান, ইনটিউবেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিখেছেন, জানি না কখন আমি জাগব। আমার জন্য প্রার্থনা করুন।

ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও হারমন জানিয়েছেন তিনি টিকা নেবেন না। ধর্মীয় বিশ্বাস তাকে রক্ষা করবে।

অসুস্থ হওয়ার আগে তিনি মহামারি ও টিকা নিয়ে উপহাস করেছেন। বিভিন্ন মেমেতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির চেয়ে বাইবেলের ওপর তা বিশ্বাস বেশি।  

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী