যৌন হয়রানি: কৌমোর পদত্যাগ চাইলেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ০৭:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৭:৪০

একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তদন্তে প্রমাণ পাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিউ কৌমোর পদত্যাগ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল কৌমোর বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পাওয়ার কথা ঘোষণা দেওয়ার পর পদত্যাগের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, আমে মনে করি তার (কৌমো) পদত্যাগ করা উচিত। আমি বুজতে পারছি যে, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু ফ্যাক্ট হিসেবে আমার জানা নেই। আমি পুরো তথ্য পড়িনি।

গত বছর গভর্নরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ করার পর এই তদন্ত শুরু হয়েছিল। তদন্তকারীরা প্রায় পাঁচ মাস ধরে ২০০ জনের মতো মানুষের জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে গভর্নরের কার্যালয়ের কর্মী ও কয়েকজন অভিযোগকারীও রয়েছেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, ক্ষুদে বার্তা ও ছবি পর্যালোচনা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বাধীন এই তদন্তের উঠে এসেছে গভর্নর কৌমো একাধিক নারীকে যৌন হয়রানি করেছেন। আর এটা করতে গিয়ে তিনি কেন্দ্রীয় ও রাজ্যের আইন ভঙ্গ করেছেন।

অঙ্গরাজ্যের বেশ কয়েকজন আইনপ্রণেতা গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। কৌমোর দল ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও এই তালিকায় রয়েছেন।

যৌন হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন কৌমো। তিনি বলেছেন, অযাচিতভাবে কাউকে স্পর্শ করেননি এবং গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম