টিকা না নিয়ে অফিসে যাওয়ায় বরখাস্ত সিএনএন-এর ৩ কর্মী

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৭:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭:২৮
image

করোনাভাইরাসের টিকা গ্রহণ না করে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। প্রতিষ্ঠানিটর প্রেসিডেন্ট জেফ জাকার এক মেমোতে কর্মীদের জানিয়েছেন, গত সপ্তাহে ওই তিন কর্মীর বিষয়টি তাদের নজরে আসার পর তাদের বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই- এই বিষয়ে আমরা নীতি জিরো টলারেন্স নীতি নিয়েছি।’

বৃহস্পতিবার সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি ওই মেমোর সারাংশ টুইট করেন। আরেক টুইট বার্তায়  এই রিপোর্টার জানান, আগামী মধ্য অক্টোবর থেকে অফিসে গিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে সম্প্রচারমাধ্যমটি। এর আগে তারা আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করে। তবে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।

সিএনএন প্রেসিডেন্ট জেফ জাকার কর্মীদের জানান, অফিসে যেতে হলে তাদের টিকা গ্রহণ করতে হবে। এছাড়া অফিসে যাওয়া হোক বা না হোক মাঠে কাজ করতে গেলেও তাদের টিকা গ্রহণ করতে হবে। তিনি জানান, বর্তমানে প্রায় এক তৃতীয়াংশ কর্মী বার্তাকক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছেন। তবে সামনের দিনগুলোতে সিএনএন কর্মীদের টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক