২৪ লাখ মানুষের শহরে আইসিইউ বেড ফাঁকা মাত্র ৬টি

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ২২:২৪আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:২৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। শনিবার শহরটিতে ফাঁকা আইসিইউ বেডের সংখ্যা এক অংকে নেমে এসেছে। অঙ্গরাজ্যের তথ্য অনুসারে, ২৪ লাখ জনসংখ্যার শহরটিতে ফাঁকা আইসিইউ বেডের সংখ্যা মাত্র ছয়টি।

এক বিবৃতিতে পাবলিক হেলথ মেডিক্যাল ডিরেক্টর ডেসমার ওয়াকস বলেন, পরিস্থিতি গুরুতর। দুপুরে স্থানীয় ক্ষুদে বার্তা, ইমেইল ফোন কলের মাধ্যমে বিপর্যয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ঝুঁকির মাত্রা সর্বোচ্চ ৫ম ধাপে ঘোষণা করার পর এই বিপর্যয় সম্পর্কে সতর্ক করা হলো। অস্টিনে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। টিকা নেওয়ার জন্য স্থানীয়দের মধ্যে সাড়া পড়েছে, ঘরে থাকা এবং টিকা নিলেও মানুষজন মাস্ক পরতে শুরু করেছেন।

গত মাসের তুলনায় সর্বশেষ সাত দিনে হাসপাতালে নতুন ভর্তি করোনা রোগীর সংখ্যা ৬০০ শতাংশ বৃদ্ধি পেলে ঝুঁকির মাত্রা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর সংখ্যা বেড়েছে ৫৭০ শতাংশ। শনিবার ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। অথচ ৪ জুলাই এই সংখ্যা ছিল মাত্র আটজন।

ওয়াকস বলেন, হাসপাতালের বেড ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আমাদের হাসপাতাল ব্যবস্থায় খুবই সীমিত।

যুক্তরাষ্ট্রেও নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রায় ছয় মাস পর আবারও দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম