পিৎজা গেলো মহাকাশে

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২১, ২০:০৭আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৫
image

মার্কিন মহাকাশ কোম্পানি নর্থরোপ গ্রুম্যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ যে পণ্য সরবরাহ পাঠিয়েছে তাতে সাত জনের জন্য পিৎজাও রয়েছে। মঙ্গলবার কোম্পানিটির সিগনাস কার্গো রকেটে করে এসব পণ্য পাঠানো হয়। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। আগামী বৃহস্পতিবার এগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ চালানে মোট আট হাজার দুইশ’ পাউন্ড বা তিন হাজার সাতশ’ কিলোগ্রামের পণ্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এতে রয়েছে তাজা আপেল, টমেটো ও কিউয়ি।

এ নিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসার হয়ে ১৬তম বারের মতো পণ্য মহাকাশে পাঠালো নর্থরোপ গ্রুম্যান। যদিও এটিই সবচেয়ে বড় সরবরাহের চালান। নাসার ওয়ালোপ ফ্লাইট ফ্যাসিলিটি থেকে কোম্পানিটির রকেট যাত্রা করে।

নাসার আরেক পরিবহন রকেট স্পেসএক্স আগামী কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রওনা দেবে। মহাকাশ স্টেশনে বর্তমানে তিন জন আমেরিকান, দুই জন রাশিয়ান, এক জন ফরাসি ও আরেকজন জাপানি মহাকাশচারী অবস্থান করছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম