ভূমিকম্পে হাইতিতে মৃত্যু ২৯, জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ০০:২০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:২৭

শক্তিশালী ভূমিকম্পের আঘাত লন্ডভন্ড উত্তর আমেরিকার দেশ হাইতি। এখন পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিতে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ২। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অবশ্য বলছে, কম্পনটির মাত্রা ৭ দশমিক ৬ ছিল।

হাইতির বেশ কিছু অংশজুড়ে শুধু ধ্বংস্তূপের চিত্র লক্ষ্য করা গেছে। ভূমিকম্পে আহত মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা এবং হোটেল। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী একমাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী।

হাসপাতালগুলোতে হতাহতের চাপে সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে দ্রুত সহায়তার পাঠাতে তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। বিভিন্নস্থানে কাজ করে যাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা।
 
ভূমিকম্প মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। হাইতির প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলের অন্য দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। এর আগে ২০১০ সালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ২ লাখের বেশি মানুষ প্রাণ হারান।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম