পাপুয়া নিউ গিনির ভূমিধসে নিহত ৬৭০: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৪, ১৬:০৮আপডেট : ২৬ মে ২০২৪, ১৬:০৮

পাপুয়া নিউ গিনি (পিএনজি)-তে ভয়াবহ ভূমিধসে ৬৭০ জনের বেশি মানুষ মারা গেছেন। রবিবার (২৬ মে) এই মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে জাতিসংঘের আইওএম সংস্থার মিশনের প্রধান সেরহান আক্তোপ্রাক রবিবার বলেছেন, এই সংশোধিত মৃতের সংখ্যা ইয়াম্বালি গ্রাম ও এনগা প্রদেশের কর্মকর্তাদের গণনার ভিত্তিতে করা হয়েছে। আক্তোপ্রাক বলেন, তারা ধারণা করছেন, ৬৭০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে আছেন।

ইনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার (২৪ মে) দিকে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। শুক্রবারের ওই ভূমিধসে ১৫০টিরও বেশি বাড়ি চাপা পড়েছে। এর আগে ৬০টি বাড়ি চাপা পড়ার কথা বলা হয়েছিল।

রাজধানী পোর্ট মোরসবি থেকে আক্তোপ্রাক আরও বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি খুবই খারাপ। এখনও মাটি ধসে যাচ্ছে। পানি ঝড়ছে। এই পরিস্থিতি সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

শুক্রবার স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০০ বা তার বেশি বলেছিলেন। রবিবারের মধ্যে মাত্র পাঁচটি মরদেহ ও একজনের একটি পা উদ্ধার করা হয়েছে। এদিকে, একটি শিশুসহ সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিএনজি-তে অবস্থিত ‘কেয়ার’-র প্রতিনিধি জাস্টিন ম্যাকমোহন বলেন, রাস্তার ক্ষতির কারণে উদ্ধার কাজ পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম