তালেবানের প্রতি যে অনুরোধ জানালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৮:৪২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৯:৩৮

আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তালেবানদের কাবুলের বাইরে অবস্থানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমায় খলিলজাদ তালেবানের প্রতি এই অনুরোধ জানান। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তালেবানের এক মুখপাত্র জানান, সশস্ত্র গোষ্ঠীটি রাজধানীদের বিরোধী পক্ষের শান্তিপূর্ণ আত্মসমর্পণের বিষয়ে আলোচনায় রয়েছে। নিজেদের যোদ্ধাদের কাবুলের প্রবেশমুখগুলোতে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চান।

এর আগে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, কাতারে শান্তি আলোচনায় অংশ নেওয়া তালেবানের প্রতিনিধি দল রবিবার প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্র কাবুল দূতাবাস থেকে নিজেদের কূটনীতিক ও কর্মীদের সরিয়ে নেওয়ার কাজের গতি বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, ৭২ ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল ঘিরে রাখার পর মার্কিন দূতাবাসের কূটনীতিকদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা ওয়াজির আকবার খান জেলার একটি বিমানবন্দরে নেওয়া হয়েছে তাদের। 

এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন টিমের গুরুত্বপূর্ণ সদস্যরা কাবুল বিমানবন্দর থেকে কাজ করছেন।

ন্যাটোর এক কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন কর্মীকে কাবুলের নিরাপদ ও অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম