নিউইয়র্কের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১০:৫৯আপডেট : ২২ আগস্ট ২০২১, ১০:৫৯

নিউ ইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। হেনরি নামের এই ঝড়টিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। গভর্নরের সরকারি ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, হ্যারিকেন হেনরির হুমকির মুখে গভর্নর কুমো ব্রঙ্কস, কিংস, নাসাউ, নিউ ইয়র্ক সিটি, কুইন্স, রিচমন্ড, সফক, ওয়েস্টচেস্টার, পুটনাম, রকল্যান্ড, অরেঞ্জ, ডাচেস, সুলিভান, কলম্বিয়া, ডেলাওয়্যার, গ্রিন, ব্রুম, চেনাঙ্গো, ওটসেগো ও রেনসেলেয়ার, স্কোহারি, আলবেনি, মন্টগোমারি, শেনেকটডি, সারাতোগা এবং সংলগ্ন কাউন্টিগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

রবিবার ঝড়টি আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। এদিন নিউ ইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশে এটি আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল (১২০ কিলোমিটার)। এর পাশাপাশি উপদ্রুত এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি মোকাবিলার প্রস্তুতি নিতে ন্যাশনাল গার্ডসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে তীব্র বাতাসের পাশাপাশি বন্যা দেখা দিতে পারে।

ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র প্রশাসক ডেয়ান ক্রিসওয়েল। সংবাদমাধ্যম সিএনএন’কে তিনি বলেন, ‘অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো কোনও ধরনের ভূমিধস তৈরি না করলেও হারিকেন হেনরিকে আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার দরকার। কেননা, ব্যাপক বাতাস ও ঝড়ের কারণে এটি অনেক বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম