যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০২১, ২০:০৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:০৭

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনকে পূর্ণ অনুমোদন দিয়েছে। সোমবার এই অনুমোদন দেওয়া হয়। এই প্রথম ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দিলো এফডিএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত বছর ডিসেম্বর জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে করোনার কয়েকটি ভ্যাকসিন। দেশটিতে এখন পর্যন্ত ২০৪ মিলিয়নের বেশি মানুষ ভ্যাকসিনটি নিয়েছেন। কিন্তু দেশটিতে অনুমোদন পাওয়া তিনটি ভ্যাকসিনের কোনোটাই এফডিএ-এর পূর্ণাঙ্গ অনুমোদন পায়নি।

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এতে করে আরও বেশি আমেরিকান ফাইজারের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলে আশ্বাস্ত হবে। ভ্যাকসিন নিয়ে দ্বিধার কারণে দেশটির করোনা মোকাবিলা বাধাগ্রস্থ হয়েছে।

এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক বলেন, কয়েক কোটি মানুষ নিরাপদে করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমরা মনে করছি একটি ভ্যাকসিনকে পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়ার ফলে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে।

এখন পর্যন্ত প্রায় ৫১ শতাংশ মার্কিনি পূর্ণাঙ্গ ভ্যাকসিন নিয়েছেন। সম্প্রতি আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশটির বিভিন্ন প্রান্তে টিকাদানের হার কম।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম