যত দ্রুত শেষ হবে, তত ভালো: বাইডেন

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ০৬:১৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৬:১৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে আনার সম্পন্ন করা পথে রয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তিনি বলেছেন, যত তাড়াতাড়ি আমার শেষ করব, তত ভালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মঙ্গলবার জি-৭ এর ভার্চুয়াল সম্মেলনে বাইডেন এসব কথা বলেছেন। সম্মেলনে অংশগ্রহণ দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। সম্মেলনে যুক্তরাজ্য ও তাদের মিত্ররা ৩১ আগস্টের পরও ফ্লাইট পরিচালনার সুযোগ রাখার আহ্বান জানান।

আফগানিস্তানে মানুষদের সরিয়ে আনার কাজে কাবুল বিমানবন্দরে মোতায়েন করা কিছু মার্কিন সেনাদের ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। তবে মানুষদের সরিয়ে আনার কাজে কোনও প্রভাব পড়েনি। কাবুল থেকে প্রায় ৭০ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান এই কাজের জন্য সময় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।

বাইডেন বলেন, আমাদের মানুষদের সরিয়ে আনার জন্য পদক্ষেপ নিচ্ছে তালেবান। তাদের কর্মকাণ্ড দিয়েই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিচার করা। তালেবানের কথাতেই আমরা কেউ আস্থা রাখছি না।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার হুমকির কারণে আকাশপথে মানুষদের সরিয়ে আনার কাজ দ্রুত শেষ করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বেশিদিন দেশটিতে অবস্থান করলে গোষ্ঠীটির হামলার ঝুঁকি বাড়বে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম