করোনার উৎস নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২১, ১৯:২১আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯:২১
image

করোনাভাইরাস মহামারির উৎস নিয়ে হোয়াইট হাউজে প্রতিবেদন জমা দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে উপস্থাপন করা গোপন এই প্রতিবেদনে ভাইরাসটির উৎস নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। মার্কিন গোয়েন্দাদের দাবি চীনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

করোনাভাইরাসের উৎস নিয়ে তুমুল বিতর্কের মধ্যে ৯০ দিন আগে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে গোয়ন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেনন জো বাইডেন। মঙ্গলবার ‘ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ (ডিএনআই) এর পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

চীনের উহান শহরের পরীক্ষাগারের দুর্ঘটনায়, না কি স্বাভাবিকভাবে প্রাণী থেকে মানুষে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে জোরালো অবস্থান নেন। নিজ দেশে মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সমালোচিত ট্রাম্প বারবার চীনের দিকে অভিযোগের আঙুল তোলেন।

দায়িত্ব নেওয়ার পর মার্কিন গোয়েন্দাদের ভাইরাসটির উৎস জানান প্রচেষ্টা কয়েকগুণ বাড়ানোর তাগিদ দেন জো বাইডেন। তা সত্ত্বেও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের