কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা জেনেছেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ২০:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২০:৩৩

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, বিস্ফোরণের বিস্তারিত এখনও স্পষ্ট। সেখানে গোলাগুলিরও খবর পাওয়া যাচ্ছে।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে জো বাইডেনকে ব্রিফ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে থাকার সময়েই এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করা হয়।

বিমানবন্দরের অ্যাবে গেটে বিস্ফোরণ ঘটেছে। এখানে গত কিছুদিন ধরে ব্রিটিশ সেনারা অবস্থান করছিলেন। জঙ্গি হামলার আশঙ্কায় যে তিনটি গেট বন্ধ করা হয়েছে এটি সেগুলোর একটি।

এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক