৬৫ ঊর্ধ্বদের বুস্টার ডোজের সুপারিশ এফডিএ’র

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২০

করোনার প্রতিষেধক বুস্টার ডোজ ৬৫ বছরের ঊর্ধ্বে কিংবা উচ্চ ঝুঁকিতে থাকা মার্কিন নাগরিকদের প্রয়োগে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। যদিও শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এফডিএ’র প্যানেল আমেরিকানদের গণহারে বুস্টার ডোজ প্রদান প্রত্যাখ্যান করেছে।

আগামী সপ্তাহ থেকে করোনার ডেল্টা ধরন প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছিল বাইডেন প্রশাসন। এ কারণে ফাইজার গণহারে বুস্টার ডোজ প্রদানের জন্য আবেদন করে। কিন্তু এফডিএ’র প্যানেল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধু বয়স্ক ও উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিকদের তৃতীয় ডোজ প্রদানের সুপারিশ করেছে।

এছাড়া স্বাস্থ্যকর্মী ও অন্য যারা পেশাগত দিক দিয়ে উচ্চ ঝুঁকিতে আছেন, যেমন শিক্ষকরা তাদেরকেও এই বুস্টার ডোজ দেওয়া যাবে বলেও সুপারিশ করে এফডিএ।

ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এবং প্যানেল সদস্য ড. পল ওফিট বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ব্যাপক পরিসরে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।  এফডিএর প্যানেল আমেরিকানদের গণহারে বুস্টার ডোজ প্রদান প্রত্যাখ্যান তা সম্ভব হচ্ছে না।

দ্রুত সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু করা যাবে বলে আশাবাদী এফডিএ-এর সংশ্লিষ্টরা।  করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় টিকার বুস্টার ডোজ প্রয়োগের উপর জোর দিচ্ছে বিভিন্ন দেশ। 

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের