জলবায়ু সহায়তা দ্বিগুণ করার প্রতিশ্রুতি বাইডেনের

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৯

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরিমাণ দ্বিগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। তিনি জানান, ২০২৪ সাল নাগাদ প্রতিবছর এক হাজার ১৪০ কোটি ডলার সহায়তা দিতে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে ভালো অংশটি হলো এই উচ্চাকাঙ্ক্ষি বিনিয়োগ কেবল জলবায়ুর নীতির জন্যই ভালো নয়, এটা আমাদের প্রত্যেক দেশের নিজের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা সুযোগ।’

উন্নয়নশীল দেশগুলো বরাবরই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোর কাছে আর্থিক সহায়তা চাইছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার এড়িয়ে দ্রুত গ্রিন এনার্জি গ্রহণ এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর উদ্যোগ শক্তিশালী করতে এই সহায়তা চাওয়া হচ্ছে।

বাইডেনের প্রতিশ্রুতিকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। তবে সমালোচকরা বলছেন, এই প্রতিশ্রুতি এখনও যথেষ্ট নয়।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম