যৌন নিপীড়নের শিকার নারীদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে: গবেষণা

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫

নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন পরে তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যা থেকে স্মৃতিশক্তি কমে যাওয়া, অনিদ্রা এবং স্ট্রোক পর্যন্ত হতে পারে।

ইউনিভার্সিটি অব পিটসবার্গের গ্রাজুয়েট স্কুল অব পাবলিক হেলথের প্রফেসর রেবেকা থার্সটন গবেষণাটির লেখক। তিনি জানান, শিশু কিংবা পূর্ণ বয়সের সময় যৌন নিপীড়নের শিকার নারীদের এই ঝুঁকি থেকে যায়।

রেবেকা থার্সটন বলেন, ‘জনসংখ্যা তাত্ত্বিক তথ্য অনুযায়ী বেশিরভাগ নারী যৌন নিপীড়নের শিকার হন তাদের কৈশোর এবং তারুণ্যের সময়ে। ফলে জীবনের পরবর্তী পর্যায়ে এর চিহ্ন দেখতে পাওয়া যায়।’

গবেষণা প্রতিবেদনটি গত সপ্তাহে নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটিতে উপস্থাপন করা হয়। শরীর ও মনের ওপর যৌন নিপীড়নের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণাটি চালানো হয়।

লেখক রেবেকা থার্সটন বলেন, নারীর প্রতি যৌন সহিংসতার ওপর আমাদের মনোযোগ রাখার দরকার আর এটাকে সমাজের রাডার স্ক্রিনে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ এটা নারী স্বাস্থ্যের একটি বড় ইস্যু হয়ে উঠছে।

/জেজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি