উন্নয়নশীল দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

উন্নয়নশীল দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দান করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে কোভিড-১৯ বিষয়ক এক ভার্চুয়াল পার্শ্ব সম্মেলনে এই প্রতিশ্রুতির কথা ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নতুন করে ফাইজার-বায়োএনটেকের ৫০ কোটি ডোজ দান করার প্রতিশ্রুতির ফলে ১০০ কোটি টিকা দেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব ডোজ বিনামূল্যে দান করা হবে। কোনও শর্তযুক্ত থাকবে না।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জনসংখ্যার অন্তত ৭০ শতাংশকে টিকার আওতায় আনতে ১১০০ কোটি ডোজ প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালে বিশ্বের প্রতিটি দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার নূন্যতম লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু এই লক্ষ্য অর্জন করার সম্ভাবনা কম।

অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য অনুসারে, উচ্চ আয়ের দেশগুলোতে অর্ধেকের বেশি জনসংখ্যা অন্তত একটি ডোজ পেয়েছেন। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ২ শতাংশ প্রথম ডোজ নিতে পেরেছেন।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম