টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ০৫:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৫:৫৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি ক্যাপিটল হিলে দাঙ্গার পর বন্ধ করে দেওয়া তার অনলাইন ভয়েস পুনরুদ্ধারেরও আবেদন করেছেন। শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে তিনি এই আবেদন করেন। শনিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নির্বাচনের পরাজয়ের পর এ বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উত্তেজিত সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। এ ঘটনায় উসকানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। পরে টুইটারসহ সামাজিক মাধ্যমগুলো তাদের প্লাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে।

ট্রাম্প সে সময় টুইটারে বলেন, ‘ভোট চুরি করে জো বাইডেন আমাকে হারিয়ে দিয়েছেন।’ এই বক্তব্যের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে।

পরে টুইটার কর্তৃপক্ষ জানায়, এমন কথা বলে ট্রাম্পের এই উত্তেজনা ছড়ানো তাদের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্পের এমন বক্তব্যের কারণে ৬ জানুয়ারি ওই দাঙ্গার ঘটনা ঘটেছে এবং টুইটার তার অ্যাকাউন্ড বন্ধ করে দেয়।

ফ্লোরিডার ফেডারেল আদালতে ট্রাম্প অভিযোগ দায়েরের সময় যুক্তি দিয়েছেন, ওই প্লাটফর্মটি (টুইটার) আমার লাখ লাখ অনুসারীদের কাছে পৌঁছানোর জন্য মেগাফোন হিসেবে কাজ করতো, কিন্তু মার্কিন কংগ্রেসের সদস্যরা সেটি সাসপেন্ড করতে বাধ্য করেছিল।

ট্রাম্পের অ্যাকাউন্ট যখন বন্ধ করা হয় তখন টুইটারে তার ৮ কোটি ৮ লাখ অনুসারী ছিল।

 

/আইএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম