এবছরই ভার্চুয়াল বৈঠক করবেন শি-বাইডেন: মার্কিন কর্মকর্তা

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০২১, ১১:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১১:১৫

এবছর শেষ হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘ভার্চুয়াল দ্বিপাক্ষিক’ বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভার্চুয়াল বৈঠকের বিষয়ে মৌলিকভাবে সম্মত হয়েছে দুই দেশ।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বলেছেন শি জিনপিংয়ের সঙ্গে দেখা হওয়াটা চমৎকার হবে, কয়েক বছর ধরেই তার সঙ্গে দেখা হয়নি। আমরা আশা করছি তারা পরস্পরকে দেখতে পাবেন, তা ভার্চুয়ালি হলেও।’

মার্কিন কর্মকর্তার বক্তব্যের একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান তাইওয়ান ইস্যুতে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। নিজেদের আকাশ প্রতিরক্ষা এলাকায় বেইজিং রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠানোর পর উদ্বেগ প্রকাশ করে তাইওয়ান।

বুধবার সুইজারল্যান্ডে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি বৈঠক করেছেন। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, সুলিভান ‘বেশ কয়েকটি বিষয়ে’ চীনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাইওয়ান, দক্ষিণ চীন সমুদ্র, হংকং, জিনজিয়াং এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে আলাপ করেন। হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়, দুই দেশের প্রতিযোগিতা দায়িত্বশীলভাবে পরিচালনার চলমান পদক্ষেপ হিসেবে ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম